শহিদুল ইসলাম খোকন :
অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
শনিবার (২৮ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়েছে।
নন্দলাপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত কুমার রায়ের সভাপতিত্বে সমাজ সেবক মিজানুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ আলাউদ্দিন মুন্সি।
সভায় বক্তব্য রাখেন সমাজ সেবক জাকির হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, ওবায়েদউল্ল্যা, ইসলামাবাদ ইউপির সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তার, ৩নং ওয়ার্ড সদস্য ফয়েজ সরকার, সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক মো. জুম্মান হোসেন।
প্রধান অতিথি আলাউদ্দিন মুন্সি বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। এ প্রতিষ্ঠান অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে।আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।