• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে বিজয় দিবসে বিনামূল্যে স্বাস্থ্য সেবা 

তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে সকল দায় বিএনপিকে নিতে হবে……সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী 

Lovelu / ১৪৩ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মাহবুব আলম লাভলু :

 

সাবেক হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, যেই তত্ত্বাবধায়ক সরকার  বাতিলের দাবীতে আমরা ৩ বার জাতীয় নির্বাচনে যাইনি, আজ সেই তত্ত্বাবধায়ক সরকারই ক্ষমতায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলে সকল দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি একটি জন প্রিয় দল। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা যত  নির্যাতনের স্বীকার হয়েছে তা আর কোন সময়ে হয়নি।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ মাঠে আমির হোসেন মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

 তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। এটা সত্য ইতিহাস। সত্য ইতিহাসকে কখনো  মিথ্যা দিয়ে ঢাকা যায় না। জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

 

তিনি আরো বলেন, রাজনীতির আগে মানবতার সেবায় এগিয়ে যেতে হবে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এলাকার অসহায় দুঃস্ত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা করে মানুষের পাশে থেকে আগামীতে এ ধারা অব্যাহত থাকে।

 

বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ডা.শামীম আহামেদের সভাপতিত্ত্বে এবং মাহমুদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ্য সেলিম ভূইয়া।

 

বক্তব্য রাখেন  জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটোয়ারী,  ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা,নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক।

 

আলোচনা শেষে শতাদিক ডাক্তার বিনামূল্য ৬/৭ হাজার রোগী দেখেন এবং ঔষধ প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category