নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ ৪৩ টি ওয়ার্ডে একযোগে মিছিল বের করা হয়। সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে এ কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
সম্প্রতি তারেক রহমান নির্দেশনা দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্বে সব কমিটি পুনর্গঠন করতে চায়। এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। সেই লক্ষে এবং তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের চাঁদপুরের মতলব উত্তরে গন মিছিল করা হয়েছে।
এসময় তারেক রহমানের নির্দেশনায় সকল নেতাকর্মীদের অংশগ্রহণে কমিটি গঠন ও কোন নেতা যাতে পকেট কমিটি গঠন করতে না পারে এ ব্যাপারে স্লোগান তোলেন মিছিলকারীরা।
তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ও জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর এবং পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী জানান, আমরা কুমিল্লা বিভাগের বিভাগীয় সমন্বয়ক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু এবং চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জোরালো আবেদন করছি যারা বিগত দিন ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকারের হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করে কমিটি ঘোষণা করা হয়।