• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

জামায়াতে ইসলামী মানুষকে ইনসাফের বাংলাদেশ উপহার দিবে -মাওলানা আবদুল হালিম

Lovelu / ২৩২ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

দেওয়ান মুরাদুজ্জামান :

বাংলাদেশ জামায়াতে ইসলামী’ এদেশের মানুষকে সত্য ন্যায় পরায়ন নিষ্ঠাবান নেতৃত্বের সাথে ইনসাফের বাংলাদেশ রাষ্ট্র উপর দিবে ইনশাল্লাহ।

১৪ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার এদেশের ইসলাম প্রিয় মেহনতি মানুষের অধিকার ক্ষুন্ন করে বিচার বর্হিভুত হত্যাকান্ড চালিয়ে হাজার হাজার সন্তানকে পিতৃ হারা করেছে । অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। ফ্যাসিবাদ হাসিনা চেয়েছিল জামায়াত নেতৃবৃন্দের উপর হত্যাযঞ্জ চালিয়ে নেতৃত্ব শূণ্য করবে। শেখ হাসিনা আমাদের (জামায়াত’কে) নেতৃত্ব শূণ্য করতে যেয়ে ৩৬ শে জুলাই দলীয় নেতা-কর্মীদের না বলে দুপুরের খাবার না খেয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে উঠেছে।

মতলব দক্ষিণের আমীর মোহাম্মদ আবদুর রশীদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং মতলব পৌর জামায়েতের আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ডাঃ আবদুল মোবিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মীর হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category