• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা

Lovelu / ১৪০ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন হওয়ায় সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও চারবারের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে আলোচনা সভার পূর্বে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরে পুষ্প স্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের করা হয়।

 

আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. মহসিন মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি মো. আনোয়ার মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মতলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, মতলব উত্তর ও দক্ষিণ থেকে চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার আদর্শ বুকে ধারণ করে আমরা জাতীয়তাবাদী দল করি। কিন্তু মরহুম নুরুল হুদা আজ আমাদের মাঝে নেই, তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে পরপরে চলে গেছেন। আমাদের মাঝে অভিভাবক হিসাবে রেখে গেছেন তার উত্তরসূরী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে। আমরা এখন তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন তানভীর হুদাকে চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসন থেকে ধানের শীষের মার্কা নিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব।

 

আলোচনা শেষ নবগঠিত উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category