• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলব উত্তরে জাকের পার্টির দাওয়াতে ইসলামী মাহফিল

বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেঃ জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব

Lovelu / ১৫৭ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া নয়। বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক, সংস্কৃতি এবং নির্বাচন কমিশনকে শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য জাকের পার্টির পক্ষ থেকে ১৪দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে দুইটি প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই-ভোটিং পদ্ধতিতে নির্বাচন এবং অপরটি হচ্ছে ব্লক চেইন টেকনোলজি পদ্ধতিতে নির্বাচন। 

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মধ্য রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পুটিয়ারপার গ্রামে জাকের পার্টির চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার আয়োজনে দাওয়াতে ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আপনারা জানেন চিন্ময় দাসকে ইসকন থেকে আরো আগেই বহিষ্কার করা হয়েছে। এর পর তিনি পতিত ফেসিস্টের দোষর হিসেবে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নের জন্য তিনি নেমেছিলেন। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এখন বিচার ব্যবস্থার দায়িত্ব তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার।

 

ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মাহবুবুর রহমান হায়দার। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের সরকারের প্রতিও দাবী জানান তিনি।

 

 চাঁদপুর উত্তর জাকের পার্টির সভাপতি মো. ওবায়েদ মোল্ল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শুক্কুর আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাচ্ছেরে কোরআন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সিকদার, মো. মাহফুজুর রহমান সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর উত্তর জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা জাকের পার্টির সভাপতি আ. মতিন গাজী, ছেংগারচর পৌর জাকের পার্টির সভাপতি আকরাম আলী বেপারী প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category