• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

মতলব মুক্ত দিবস পালিত

Lovelu / ১৩৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

আজ ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানী বাহিনী মতলবের মাটি থেকে বিতাড়িত হয় এবং মতলব হানাদার মুক্ত হয়ে স্বাধীন হয়।

৪ ডিসেম্বর(বুধবার)যথাযোগ্য মর্যাদায় এবং নানা কর্মসৃচীর মধ্য দিয়ে  মতলব দক্ষিণ উপজেলায় ৪ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে।

 

সকাল  ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে, জাতীয় পতাকা উত্তোলন, দশটায় দীপ্ত বাংলা পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,থানা পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন  শহীদ মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

  উপজেলা পরিষদ মিলনায়তনে  মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক  সভা অনুষ্ঠিত হয়। মতলব মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম সারোয়ার সেলিমের পরিচালনায় সভায় মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী জসিম উদ্দিন, মতলব  পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মোঃ সফিকুল ইসলাম সাগর।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক ডেপুটি কমান্ডার  বশির উল্লাহ ।

 

এ সময় মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category