• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

মতলব উত্তর ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন 

Lovelu / ১৬৩ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে ছেংগারচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন। 

 

ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান অতিথি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নেতৃত্বে কৃষকদলের কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি শুরু করে ছেংগারচর বাজারের প্রধান সড়ক ও থানা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category