• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে সুধীজন ও কমর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Lovelu / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

বর্তমান প্রেক্ষাপটে আইন শৃংখলার উন্নয়নে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনাবাহিনী কর্তৃক চলমান সমস্যা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার, সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি।

 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২১ বীর; লেঃ কর্ণেল মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

 

মত বিনিময় সভায় বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি এর পর্যালোচনা এবং আশু ব্যবস্থাসহ পারিপার্শিক অন্যান্য বিষয় মোকাবেলায় সকল স্তরের একসাথে কার্যক্রম এবং পারস্পারিক সহায়তা প্রদান সর্ম্পকে আলোচনা করা হয়।

 

আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক এরুপ মত বিনিময় সভা সহ অন্যান্য কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

 

সভায় উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, বেলতলি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সগির আহমেদ, সুজাতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সজিব হোসেন পাটোয়ারী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন, সাড়ে পাঁচানি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রভাষক রিয়াজুল ইসলাম রিয়াজ, নাজমুল হাসান প্রমুখ।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) হিল্লোল চাকমা মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category