ইসমত বাহার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক গুলোর বেহাল দশায় জনদুর্ভোগ। সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছে যাত্রীরা।
ছেংগারচর বাজার-শ্রীরায়ের চর ব্রীজ,ছেংগারচর বাজার-দূর্গাপুর, বেলতলি-সাহেব বাজার, ছেংগারচর বাজার-ইমামপুর-ষাটনল,ছেংগারচর-কালিরবাজার সড়ক।ছেংগারচর বাজার-শ্রীরায়ের চর ব্রীজ সড়কটি সড়ক ও জনপদ বিভাগের ও বাকী গুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন। সড়ক যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এ সড়ক চারটি ব্যবহারের মাধ্যমে জনসাধারন উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রী রায়ের চর ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদরে ও বেলতলি সোলেমান লেংটার মাজারসহ উত্তরাঞ্চলে যাতায়াত করে। থানা এবং উপজেলার সেতুবন্ধন সড়ক।
সরেজমিন দেখা যায়,এ সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়ক যানবাহনের ধরনের তুলনায় ও চলাচলের অনুযায়ী সড়কটি সরু। যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়।
ছেংগারচর বাজার-ইমামপুর-ষাটনল সড়কের সর্বাঙ্গে ব্যথা মলম দিবো কিসের মতো অবস্থা। এ সড়ক দিয়ে যানবাহন না চলছে বললেই চলে।
সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারের গাবিলতি কারনে ছেংগারচর বাজার-শ্রীরায়ের চর ব্রীজ সড়কের কাজ কবে শেষ হবে এখনও অজানা।ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ভোগান্তিতে রয়েছে এই পথ ব্যবহারকারী জনসাধারন।
তালতলি গ্রামের সোহাগ বলেন, ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন জায়গায় গভীর গর্তে সৃষ্টি হয়ে আছে। সড়কের বেহাল দশায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম রাব্বি জানান, এ রাস্তা গুলো ব্যবহার করে জনসাধারন চাঁদপুর, লক্ষ্মিপুর ও শ্রীরায়েরচর ব্রীজ হয়ে ঢাকা যাতায়াত করে। এখন সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। এ সড়কের দ্রুত সংস্কার প্রয়োজন।
অটোচালক বাছির আলী জানান, প্রতিদিন এ সড়কে চলতে গিয়ে হিমশিম খেতে হয়। মাঝে মধ্যে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হতে হয়।এমনকি অটোর ও ক্ষতি হয়।আমরা সড়কের সংস্কার চাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন জানান, ছেংগারচর বাজার-দূর্গাপুর সড়কের কাজ শুরু হয়েছে। বাকী রাস্তা গুলোর সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে শিগগিরই এ সড়কের সংস্কার কাজ শুরু হবে। সংস্কার হলে জনদূর্ভোগ থাকবে না।