• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড

খেলার অনুপযোগী মাঠ সংস্কার করলেন সাবেক খেলোয়াড়রা

Lovelu / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যবাহী খেলার মাঠটি ছিল দীর্ঘদিন ধরে বেহাল দশা ও খেলাধুলার অনুপযোগী। মাঠটি অনুপযোগী হওয়ায় খেলাধুলা করতে পারছে না বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা। এ অবস্থায় মাটির সংস্কারের উদ্যোগ নিলেন ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড় বৃন্দ। 

খোঁজ নিয়ে জানা যায়, ছেংগারচর পৌর এলাকায় একমাত্র খেলার মাঠ হচ্ছে এটি। এই মাঠের রয়েছে অনেক ঐতিহ্য। এখানে দেশের বহু নামিদামি খেলোয়াড়রা খেলে গিয়েছে। এখানে হয়েছে বড় বড় টুর্নামেন্টের খেলা। কিন্তু মাঠের বিভিন্ন দিকে গাড়ি পার্কিং, অস্থায়ী দোকান এবং প্রতি বছর কুরবানির ঈদে এ মাঠে বসে পশুর হাট। যার কারনে মাঠটি হয়ে যায় খেলার অনুপযোগী। গত কোরবানি ঈদের পর থেকেই এই মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধ ছিল। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পরে খেলার মাঠে সংস্কারের উদ্যোগ নেয় ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল ও সাবেক খেলোয়াড়রা। মাঠ সংস্কারের জন্য ছেংগারচর পৌরসভা দেওয়া হয় সামান্য বরাদ্দ। বরাদ্দের টাকা ও নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে টাকা নিয়ে মাঠটি সংস্কার শুরু করেছেন উদ্যোক্তারা।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে খেলার মাঠে গিয়ে দেখা যায় ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাজিব, সাবেক খেলোয়াড় পলাশ সরকার, ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাবেক খেলোয়াড় মো. মিঠু, পৌর ছাত্রদল নেতা রোমান, তুষার, মারুফ, জুয়েল, রাব্বি’সহ ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদ, ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠ সংস্কারের কাজ করে যাচ্ছেন।

 

ছেংগারচার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না জানান, অনুপোযোগী খেলার মাঠটি উপযোগী করার জন্য আমরা ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ক্রিকেট খেলার জন্য পিস নির্মাণ, মাঠের চতুরদিকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই এই ঐতিহ্যবাহী মাঠটি আবার হয়ে উঠবে খেলার উপযোগী হিসেবে।

 

সাবেক খেলোয়াড় আশেক মাহমুদ সংগ্রাম ও মো. রাজিব জানান, দীর্ঘদিন ধরে মাঠটি ছিলো খেলার অনুপোযোগী। তাই আমরা সাবেক খেলোয়াড়রা ও ছেংগারচর পৌর ক্রীড়া পরিষদের সদস্যরা মিলে মাঠটি সংস্কারের কাজ শুরু করি। এতে আমাদেরকে ছেংগারচর পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে সামান্য বরাদ্দ। এবং মাঠটি সংস্কারের জন্য  আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও ফান্ডিং এর ব্যবস্থা করেছি। মাঠটি সংস্কারের পরই এ মাঠে একটি বিশাল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category