• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

বিরামপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

Lovelu / ১৪৩ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া (হাসপাতাল পাড়া) এলাকায় পুকুরের পানিতে ডুবে সূর্য্য নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে পুকুরের পানিতে ডুবে সূর্য্য নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।

নিহত সূর্য্য বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া (হাসপাতাল পাড়া) এলাকার
মিলন চন্দ্রের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সূর্য্য বুধবার সকালে বাড়ির বাইরে খেলার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন শিশুটিকে মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category