• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

শেরপুরের নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Lovelu / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:

শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান নকলায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, নকলা থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাকিব, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরছালিন, সরকারি হাজী জাল মামুদ কলেজের প্রফেসর দেওয়ান গোলাম মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক মো: শফিউল আলম পলাশ, যুগ্ন আহ্বায়ক মোরাদুজ্জামান মাসুম, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক জাহান পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: ফুয়াদ হোসেন, দৈনিক নতুন যুগ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: মামুন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নকলার ইমাম হাসান সাব্বির প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও নকলা উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতী ইসলামের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category