মোঃ আবু সাঈদ বিরামপুর (দিনাজপুর):
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বাইতুল মোকারাম মসজিদের উত্তর গেটের সামনে সমাবেশে আওয়ামী লীগের তাণ্ডবের নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণে সমাবেশ অনুষ্ঠিত।
(৩১ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৩ টায় দিনাজপুরের বিরামপুর বড় মাঠে উপজেলা জামাতের ইসলামীর সেক্রেটারি আবু হানিফের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমির মোকসেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য ডক্টর মহাদ্দিস এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকারসহ উপজেলা ও ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামীর সকল কর্মী নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।