• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মতলব উত্তরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন 

Lovelu / ২০০ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

ছাত্র শিক্ষক কৃষক ভাই – ইঁদুর দমনে সহযোগিতা চাই’’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর(বুধবার) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন, কলাকান্দা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপসহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ।

 

আলোচনা সভাশেষে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category