• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন 

Lovelu / ১৪৬ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শহিদুল ইসলাম খোকন:
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৬ অক্টোবর বিকেল উপজেলার ভান্ডারী বাজারে  সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন এবং বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমীন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান টিপু, জেলা যুবদলের সাবেক সদস্য বশির আহাম্মদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা যুবদলের  যুগ্ন আহবায়ক মামুন সরকার, মোশাররফ আলম মুরাদ বেপারি, সদস্য ফয়েজ মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা সায়েদ আহাম্মদ কাইয়ুম, সাদুল্লাপুর ইউনিয় যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান,ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু,  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু পাঠান, ফরাজিকান্দি ইউনিয়ন যুবদল নেতা মো. বায়োজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথি আলমগীর  সরকার বলেন, আজকে এখানে পার্টি অফিস উদ্বোধন করছি । অথচ ১৭ বছর ধরে এখানে ৪/৫ জন বিএনপি নেতাকর্মী এক সাথে হতে পারিনি।  এই সাদুল্লাপুরের বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতনের স্বীকার হয়েছে। এমনকি ইফতার পার্টি করতে পাড়িনি। তিনি আরও বলেন,  ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে সৈরাচার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের চাঁদপুর -২ আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দীনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।
পরে বিএনপির মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category