আব্দুল মান্নান সিদ্দিকী
“আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে ১৩ অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, ,মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন , যুব উন্নয়ন কর্মকর্তা ফাইজুর ইসলাম, সহকারী প্রকৌশলী আসিফ নেওয়াজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাইনউদ্দিন উপসহকারী রেজাউল করিম সাদ্দাম, লাবনী আক্তার, জিয়াউর রহমান, নাঈম হোসেন, আমানুল্লাহ আমান, আতিক, রেজওয়ান আফসান, মোহাম্মদ আলী।
আলোচনা সভার পূর্বে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক গুলো পরিদর্শন করা হয় ।
ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এর নেতৃত্ব অগ্নি মহড়া অনুষ্ঠিত হয় ।