আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়-নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা রাস্তার বেহাল দশা।
সরে জমিনে পরিদর্শনে গিয়ে জানা যায় ,এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও মাদ্রাসা প্রায় ৪ শত জন ছাত্র ছাত্রী সহ স্হানীয় শত শত জনগণ এ রাস্তা দিয়ে চলাচল করে বর্ষা মৌসুমে আষাঢ় মাসে স্বল্পবৃষ্টিতেই রাস্তাটি ডুবে যায়।
এতে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে ছাত্র-ছাত্রী শিক্ষালয় যাতায়াতের আগ্রহ হারিয়ে ফেলার ফলেশিক্ষারে যাওয়ার অনিহা প্রকাশ করে এতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটে
নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র জায়েদ হোসেন কাছে জানতে চাইলে জানায় তারা ১ ভাই ও ১ বোন।ভাই বোন কেউ সাঁতার কাটতে জানে না।তারা লেখাপড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হলে মা ও বাবা বাড়ি ফেরার পৃর্ব মুহূর্ত পর্যন্ত চিন্তায় থাকেনো ।
সে আরো জানায় তাদের এলাকার মাদ্রাসা ও স্কুলের বেশির ভাগই শিক্ষার্থীর সাতাঁর জানেনা।
স্হানীয় বাসিন্দা নজরুল ইসলাম শেখ বলেন, আষাঢ় মাস আসলে এখান দিয়ে পারা পারের একমাত্র অবলম্বন হয়ে থাকে বাঁশের সাঁকো
স্হানীয়দের একটাই দাবি যত তারাতাড়ি সম্ভব এরাস্তাটি সংস্কার ।