• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

বিরামপুরে বিএনপি’র সাংবাদিক সম্মেলন

Lovelu / ২২৫ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতির নামে মিথ্যা সংবাদের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন। খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে শিরোনামে, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রথম আলো পত্রিকায় প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর ) বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মিঞা শফিকুল আলম মামুন লিখিত বক্তব্যে বলেন, গত ৬ অক্টোবর প্রথম আলো পত্রিকায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির লাভের টাকা বিএনপি সভাপতির পকেটে শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার এবং আমার প্রিয় দল বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category