• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

বিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় ডাঃ জাহিদ

Lovelu / ১৫০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

এতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ‍্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি সাবেক অধ‍্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি বিপ্লব কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‍্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল কুমার, সাধারণ সম্পাদক পবন কুমার শীল ষষ্ঠী সহ উপজেলার ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক, ধর্মীয় নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপজেলার ৩৫টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে বিএনপি’র পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category