আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ , নির্বাচন কমিশনার ফখরুদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, মহিলা বিষয়ক কান্তা পাল, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মদন গোপাল সাহা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন খান, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান,কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খান, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।