• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

পূর্বাচল উপশহরের শেখ হাসিনার প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন

Lovelu / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

রাজউকের পূর্বাচল উপশহরের শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দকৃত প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৯দফা দাবিতে ২০সেপ্টেম্বর শুক্রবার পূর্বাচলের ৩শ’ ফুট সড়কের জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্লট বঞ্চিত আদিবাসিন্দারা প্রখর রোদ উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেয়।

জলসিঁড়ি বাসস্ট্যান্ড গোলচত্বরে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য রাখেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, পূর্বাচলের আদিবাসিন্দা জিন্নাত আলী, শফিকুল ইসলাম ভুঁইয়া, রাসেল ভুঁইয়া, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট আলম হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, আওলাদ হোসেন ভুঁইয়া, একেএম রিয়াদ ভুঁইয়া কিরণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রকল্পের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট দিতে হবে। যৌথভাবে বরাদ্দকৃত প্লট আলাদা করে দিতে হবে। নিজের নামে জমি, ঘর-বাড়ি, গাছপালা থাকলে স্বামী ও স্ত্রীকে আলাদা প্লট দিতে হবে। প্লট বুঝিয়ে দেওয়ার পূর্বে আদিবাসিন্দাদের সকল জরিমানা মৌকুফ করতে হবে। বরাদ্দকৃত ৩কাঠা প্লটের পরিবর্তে ৫কাঠা প্লটের আদেবনকারীদের যাচাই-বাছাই করে ৫কাঠা প্লটই দিতে হবে। প্রত্যেক মসজিদের নামে প্লট দিতে হবে। পূর্বাচলে মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে। ৩শ’ ফুট সড়কের নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নামে নামকরণ করতে হবে।

গত ১০বছরে বিশেষ ক্ষমতা আইনে ১৩/এ ধারায় প্লট বরাদ্দ দেয়া ্শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের নামে দেয়া সকল প্লট বরাদ্দ বাতিল করতে হবে। পূর্বাচলের বঞ্চিত সকল আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য রাজউক রাজধানীর খিলখেত, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ৬হাজার ২শ’ ২৭একর জমি নিয়ে পূর্বাচল উপশহর নির্মাণের কাজ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category