আব্দুল মান্নান সিদ্দিকী:
১৬ সেপ্টম্বর সোমবার মুন্সীগঞ্জ জামায়াতের আয়োজনে ইউনিয়ন ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী এর সঞ্চালনায় ,সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন,ঢাকা অঞ্চল দক্ষিণের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও পরিচালক মো সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, মুন্সীগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম সহ প্রমুখ।