মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
(রবিবার ১৫ সেপ্টেম্বর) উপজেলার কাটলা দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ থেকে স্কুলের ক্লাস বর্জন করে সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুলের মেন ফটকের সামনে রাস্তায় মানববন্ধন করেন, উক্ত মানববন্ধনে প্রধান শিক্ষকের সকল দুর্নীতি ও অপকর্মের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবং অতি শীঘ্রই তাকে পদত্যাগের জোর দাবি জানান এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নয়ন কুমার সাহা, বেলাল হোসেন, মিলন মাস্টার, আবু সাঈদ, পাণেশ কুমারসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।