• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র

Lovelu / ২১৩ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে প্রতিনিধি দলের ঘন্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে।

প্রতিনিধি দলটি সকাল ১০.৫৫ মিমিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন।বৈঠক শেষে দুপুর ১২টার দিকে যমুনা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বৈঠকে বসেন প্রতিনিধি দলটি। সেখানে মধ্যাহ্নভোজেও যোগ দেন তারা।

তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথেও বৈঠক করবেন তারা। এর আগে, রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি।

ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ব্রেন্ট নেইম্যান ছাড়া মার্কিন প্রতিনিধি দলের বাকি সদস্যরা আজ রোববারই ঢাকা ছাড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category