• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক শুরু

Lovelu / ১৫৮ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় এই দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দফরতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এছাড়া প্রতিনিধি দলটিতে আরও চারজন সদস্য রয়েছেন।

এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাবে প্রতিনিধি দলটি। সেখানে ড. ইউনূসের সাথে বৈঠক করবেন তারা। তারপর আবারও অতিথি ভবন পদ্মায় ফিরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠকে বসবেন তারা।

তাছাড়া রোববার দুপুরে মার্কিন প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে রোববারই ঢাকা ছাড়বেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category