• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

মিথ্যা সংবাদের প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির সংবাদ সম্মেলন

Lovelu / ১৮৭ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি,রাজপথের লড়াকু সৈনিক,মতিয়ার রহমান সরকারের বিরুদ্ধে ইতিপুর্বে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আজ শনিবার (৭ অক্টোবর) বেলা ৩ টায় থানা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জননেতা মতিয়ার রহমান সরকার বলেন,গত ৪ সেপ্টেম্বর “দৈনিক যুগান্তর” অন লাইন সংস্করনে “সলঙ্গায় আ’লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার আঁতাতের বৈঠক”,”জাগো নিউজ ২৪ ডট কম” অনলাইনে “মামলা ইস্যুতে আ’লীগ-বিএনপি নেতাদের গোপন বৈঠক” ও ৫ সেপ্টেম্বর “দৈনিক কালবেলা” পত্রিকার অন লাইন ও ফেসবুক গ্রুপে “আ’লীগ- বিএনপি নেতাদের গোপন বৈঠক” শিরোনামে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তাহা মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক সংবাদ মাত্র।একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য/ ভিডিও দিয়ে এমন কাল্পনিক সংবাদ প্রকাশ করে শুধু আমার মান সম্মান ও ব্যক্তি জীবনের সম্মানই ক্ষুণ্ন করেন নি বরং দলের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন করা হয়েছে।

তিনি সাংবাদিকদের জানান,ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে স্বৈরাচার আ’লীগ খুনি হাসিনার গণঅভ্যথানের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মোতাবেক সলঙ্গা থানা বিএনপি দুর্বৃত্তদের জ্বালাও,পোড়াও,ভাংচুরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শুধু তাই নয়, সংখ্যালঘু পরিবার হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি দু:খ প্রকাশ করে আরও জানান,আমি বিএনপির একজন নিবেদিত নেতা হিসেবে আওয়ামী সরকারের দু:শাসনামলে রাজপথে থেকে আন্দোলন,সংগ্রাম,জেল খেটেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমাকে জেল খাটতে হয়েছে। তাই আমার বিরুদ্ধে এমন স্পর্শকাতর, অসত্য ও বেদনাদায়ক সংবাদ প্রকাশ করায় দু:খ প্রকাশসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, সোলায়মান হোসেন,শাহজাহান আলী,সোলায়মান হোসেন,সহ-সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী,আহসান হাবীব,আমিনুল ইসলাম,আবু হানিফ,রফিকুল ইসলাম,রনজু মুনসী,,হারুনার রশিদ,সুলতান মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন,কাবলু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category