• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আ.লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা: শাহজাহান

Lovelu / ১৫০ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম:

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি।  এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী সদরের শহীদ পিয়াস মাহমুদ, মো.রাযহান ও মামুন হোসেনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি শহীদের পরিবারকে আর্থিক অনুদান দেন। এরপর তিনি শহী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের উপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্ত কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা।

শাহজাহান আরও বলেন, নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।  কিন্ত যার পতন আল্লার দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনা।

দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন, আমাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাইনা। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category