• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন

বিরামপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

Lovelu / ২০০ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়ন বিএনপির উদ‍্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শ্রেষ্ঠ আবু সাঈদ সহ সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার জোতবানি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন‍্যেও দোয়া করা হয়।

এতে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category