• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে দেশীয় তৈরী চোলাই মদসহ ২ জন গ্রেফতার 

Lovelu / ২০২ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়  দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৩ জুলাই শনিবার ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড পাচঁগাছিয়া গ্ৰামের জলিল প্রধানীয়া বাড়ীর মামুন এর বসত ঘরের থেকে তাদের গ্রেফতার পুলিশ গ্ৰেপ্তারকৃতরা হলো-পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে মামুন(৩৮) ও জীবগাঁও গ্ৰামের মৃত জালাল উদ্দিনের ছেলে মন্নান(৫৪)। এসময় তাদের হেফাজত থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মামুন এর দেখানো মতে, তার বসত ঘরের খাটের নিচ থেকে দেশীয় তৈরী চোলাই মদ ১০ লিটার ৫টি প্লাস্টিকের বোতলের মধ্যে প্রতিটি বোতলে ২ লিটার করে যার মূল্য অনুমান প্রতি লিটার ৫শ টাকা।

 

 গ্ৰেপ্তারকৃতদের বিরুদ্ধে মতলব  উত্তর থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; জি আর নং-২০৭, তারিখ- ১৩ জুলাই, ২০২৪; সময়- ০৭.১০ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্ৰেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category