• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

পোল্যান্ডে ঐতিহাসিক প্যালেস অফ কালচারে ঈদের সবচেয়ে বড় উৎসব উদযাপন 

Lovelu / ৬৭৮ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

গত ১৩ ই এপ্রিল দুপুর ২ টায় পোলান্ডের ইতিহাস ঐতিহ্য ও সংষ্কৃতির প্রাণকেন্দ্র মর্যাদাপূর্ণ ঐতিহাসিক প্যালেস অফ কালচার এন্ড সাইন্স এর সবচেয়ে বড় মিলনায়তনে এই প্রথম পোল্যান্ড প্রবাসী সকল শ্রেণী পেশার বাংলাদেশিদের উপস্থিতিতে সবচেয়ে বড় ঈদের জমকালো ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো।

মোঃ মাসুদুর রহমান তুহিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুরুতে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথম পোল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা প্রথম পোল্যান্ডে ৩০ জন থেকে কিভাবে আজ বিশ হাজারের ও অধিক প্রবাসী বাংলাদেশীর কমিউনিটিতে রূপান্তরিত হলো তা নিয়ে বিশদ আলোচনা করেন। যখন দূতাবাস ছিলোনা তখন থেকেই প্রবাসী কমিউনিটির নিজ উদ্যোগে বছরের পর বছর বিভিন্ন জাতীয় দিবস ও ঈদের অনুষ্ঠান গুলো পালন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ ,বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক ,ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ,স্পোর্টস ও সামাজিক সংগঠন ,ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বিপুল উপস্থিতিতে বক্তব্য রাখেন কমিউনিটির সিনিয়র ব্যক্তি বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল ইঞ্জি : ওমর ফারুক , বিশিষ্ট চিকিৎসক ডা: মুসাব্বির মুসা , কমিউনিটির সুপরিচিত ব্যক্তি ডা: খলিলুল কাইয়ুম,কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব কাজী সাইফুদ্দিন ,সম্রাট ,শওকত হোসেন ,মনসুর হোসেন ও শাহীন মন্ডল।

সারা পোল্যান্ডের বড় বড় শহর পোজনান,ব্রাসোয়াব ,কাতোবিস ,গিদানস্ক ,লুবলিন সহ প্রায় সব শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যবসায়ী শেখ এরশাদুর রহমান ,ব্যবসায়ী স্বপন ,ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান , তরুণ ব্যবসায়ী নেতা শরীফ আহমেদ ,রাজনৈতিক দেলোয়ার অপু ,মোঃ হাসান ,ইকবাল হাসান ,হামিদুল ইসলাম চৌধুরী ,সাইফুল ইসলাম মিনাল।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মিলন , মোঃ হিমন ,মোঃ মহিউদ্দিন ,কাউসার আহমেদ,মুক্তার ,জিয়াউল হক,মোঃ সোহেল ,জাহিদ মুরাদ ,ডঃ আরিফ হোসেন ,মোঃ আনিস ,সাফায়েত ,আবিদ পারভেজ ,মাসুদ করিম ,পারভেজ ,ওমর ফারুক ও সুস্ময় প্রমুখ।

সবচেয়ে বড় এই অনুষ্ঠানে অসংখ্য বাংলাদেশী ও পলিশ পরিবারের উপস্তিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে অথিতিদের বাংলাদেশী বিভিন্ন রকম সুস্বাদু খাবারের মাধ্যমে আপ্যায়ণ করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশী প্রবাসী শিল্পী লিপি মজুমদার ,বিজয় ,শাওন ,আদ্রিজা ও তার দল , পলিশ শিল্পী আমান্দা কাজী ,কালিনা ও এভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category