• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ

Lovelu / ১৮৫ Time View
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মাহবুব আলম লাভলু :

 

চাঁদপুরের মতলব উত্তরে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২রা ফেব্রুয়ারী )মতলব উত্তরের মোহনপুর এ কম্বল বিতরণ করা হয়েছে। 

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর -দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা। তিনি বলেন, আমরা সারা জীবন মতলবের মানুষের সুখে দুঃখে পাশে থাকি। আজ অসহায় দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে ধন্য মনে করছি। আমার বড় ছেলে প্রয়াত দিপু চৌধুরীর যদি আজ থাকতো আপনাদের মাঝে আসতো। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

প্রধান বক্তার বক্তব্যে দেন- চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীনা। তিনি বলেন, মানুষের সেবা করাই আমাদের কাজ। অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে মনে আনন্দ লাগে। আমার স্বামী প্রয়াত দিপু চৌধুরীর আদর্শ ও অনুপ্রেরণা নিয়ে আপনাদের পাশে সারা জীবন থাকবো ইনশাল্লাহ।

অনুষ্মঠানে সভাপতিত্ত্ব করেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ ও পরিচালনা করেন সাধারণ লাভলী চৌধুরী।

 

পরে চাঁদপুর – ২ আসেনর সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমও অসহায় দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভাসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category