• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করায় পুরুস্কার পেলেন ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকার

Lovelu / ২০০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তরে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহককে পুরুস্কৃত করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কতৃপক্ষ। বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ৮ম বার্ষিক সাধারন সভায় উপজেলার ছেংগারচর জোনাল অফিস থেকে এই পুরুস্কার বিতরণ করা হয়। কিন্তু ঐদিন মেয়র আরিফ উল্লাহ সরকার উপস্থিত থাকতে না পারায় মঙ্গলবার ৩০ জানুয়ারী সকালে পৌর কার্যালয়ে তাকে এ পুরুস্কার তুলে দেন।

জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন উপজেলার জোনাল অফিসের সকল গ্রাহকদের মধ্যে থেকে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎবিল প্রদানকারী গ্রাহকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী পুরুস্কার গ্রহণ করেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার। পুরুস্কার গ্রহণ শেষে তিনি বলেন, এই ধরনের উদ্যেগ গ্রহন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারন এতে গ্রাহকগন উৎসাহী হবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শামসুদ্দিন বলেন, গ্রাহকদেরকে নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করা জন্য উৎসাহ দিতে কতৃপক্ষ প্রতি বছর এই পুরুস্কার দিয়ে থাকে। পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারন সভা উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে নিয়মিত বিল পরিশোধকারীদের প্রথম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করি। এই আয়োজনের মাধ্যমে নিয়মিত বিদ্যুৎ বিল প্রদানে গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category