• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক সদস্য নির্বাচিত

Lovelu / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় তাঁরা নির্বাচিত হন।

১৮ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী এই ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মো: মনির হোসেনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন মোঃ আল মহসীন প্রধান, মোঃ নাজমুল হক সরকার, মোঃ মাঈনউদ্দিন, মোঃ হারুনুর রশিদ এবং মহিলা অভিভাবক সদস্য মুক্তা আক্তার । দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন সরকার, শিক্ষক প্রতিনিধি মো: নুরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন ও কুহিনুর আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের সাথে নিয়েই ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category