• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জের এনায়তপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Lovelu / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজুগড়া গ্রামে গতকাল সোমবার রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে আক্কাস আলীর ছেলে,করিম (২৫) পেশায় ভ্যান চালক।

করিমের বাবা,মা জানান, ছেলে ভ্যান গাড়ি চালাতো। আর্থিক সংকটের কারনে ভ্যান গাড়িটি বিক্রি করতে চায়,কিন্তু তার স্ত্রী গাড়ি বিক্রি করতে বাধা দিলে   তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে করিমের স্ত্রী তার ছেলে-মেয়েকে রেখে বাবার বাড়ি উল্লাপাড়ায় চলে আসে। পরে সেখান থেকে চাকরির উদ্দেশ্যে তার স্ত্রী ঢাকা চলে যায়। করিমের পরিবারের ধারনা,
এ ঘটনায় অভিমান করে হয়তো সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনিসুর রহমান জানান, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারনে করিম মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category