সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজুগড়া গ্রামে গতকাল সোমবার রাতে বাড়ির আম গাছের ডালের সাথে ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে আক্কাস আলীর ছেলে,করিম (২৫) পেশায় ভ্যান চালক।
করিমের বাবা,মা জানান, ছেলে ভ্যান গাড়ি চালাতো। আর্থিক সংকটের কারনে ভ্যান গাড়িটি বিক্রি করতে চায়,কিন্তু তার স্ত্রী গাড়ি বিক্রি করতে বাধা দিলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে করিমের স্ত্রী তার ছেলে-মেয়েকে রেখে বাবার বাড়ি উল্লাপাড়ায় চলে আসে। পরে সেখান থেকে চাকরির উদ্দেশ্যে তার স্ত্রী ঢাকা চলে যায়। করিমের পরিবারের ধারনা,
এ ঘটনায় অভিমান করে হয়তো সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনিসুর রহমান জানান, পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারনে করিম মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি।