• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে জালনোটসহ একজন গ্রেফতার

Lovelu / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : 

র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাল টাকার নোটসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (১ মে)  দুপুরে র‌্যাব-১২ এর  অধিনায়ক মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় জেলার শাহজাদপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ীর পাশে অভিযান চালিয়ে এক লাখ তিন হাজার টাকার ২শ’ ৬ টি ৫শ’ টাকার জাল নোটসহ এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি দল। এসময় তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ী উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে উজ্জল হোসেন (৩৬)।

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category