সিরাজগঞ্জ প্রতিনিধি :
র্যাবের অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাল টাকার নোটসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১ মে) দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় জেলার শাহজাদপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আব্দুর রহমানের বাড়ীর পাশে অভিযান চালিয়ে এক লাখ তিন হাজার টাকার ২শ’ ৬ টি ৫শ’ টাকার জাল নোটসহ এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। এসময় তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যবসায়ী উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে উজ্জল হোসেন (৩৬)।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।