• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

Lovelu / ২৪৬ Time View
Update : বুধবার, ২৯ জুন, ২০২২

 

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত সুমন সরকার (২৭) উপজেলার দক্ষিন নিশ্চিন্তপুর গ্রামের শহিদ উল্লাহ সরকারের ছেলে। জানা যায়, ২৯ জুন বুধবার ১১ টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

সুমন সরকার পেশায় অটোরিক্সা চালক। প্রতিদিনের মতো আজও উপজেলার বাংলা বাজার এলাকা থেকে কাঠ বোঝাই করে আসার পথে বেরী বাধে উঠার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ বোঝাই করে গাড়িটি বেরীবাঁধের ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। চালক সুমন কাঠ এবং গাড়ির নিচেই পানিতে চাপা পরে। আমরা তাকে দ্রুত উদ্ধার করি। কিন্তু পানির নিচে থাকায় খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। ধারণা করা হচ্ছে পানির নিচে চাপা থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়।

একই দিন বাদ মাগরিব নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এবং জানাযা হরিণা কবরস্থানে দাফন করা হয়।পরিশেষে, নিহতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।

জানা যায়, সুমন দুই ভাইয়ের মধ্যে ছোট। এদিকে সুমনের মৃত্যুর খবর শুনে তার পরিবার শোকাহত। যেন কান্নার রোল পরছে। সুমনের মৃত্যু যেন মেনে নেওয়ার মতো নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category