• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক

Lovelu / ২২৭ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের অধিবাসী ও মতলব দক্ষিন উপজেলার ঐতিহ্যবাহী নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বিএসসি আর বেচেঁ নেই (ইন্নালি….রাজিউন)। তিনি শুক্রবার রাত ৮টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তার স্ত্রী খাদিজা আক্তার খিলমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

শনিবার সকাল ৯টায় নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ আসাদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যা পাটওয়ারী,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা,মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহন করেন।

কর্মজীবনে তিনি পালাখাল উচ্চ বিদ্যালয়, সাচার উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও সর্বশেষ মতলব দক্ষিন উপজেলার ঐতিহ্যবাহী নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনাম ও সততার সাথে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে একজন গুনী ও আদর্শ শিক্ষককে হারালো এলাকাবাসী। পাশাপাশি কচুয়া ও মতলব দক্ষিণ এলাকার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category