• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
‎কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা  ‎ মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি অগ্নিসংযোগে ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীনগরে বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার

‎কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা  ‎

Lovelu / ৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

‎

‎দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, আকাশ সংস্কৃতি ও ইন্টারনেটের সহজলভ্যতা বাড়িয়ে তুলছে কিশোরদের অপরাধপ্রবণতা। শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিবেশ নিশ্চিত করলে কি কমবে কিশোর অপরাধ? রুখে দেওয়া যাবে কিশোরদের গ্যাং কালচার?

‎

‎স্কুলের ব্যাগটি হয়তো এখনো বিছানার এক কোণে পড়ে আছে। টেবিলের ওপর খোলা খাতায় অসমাপ্ত একটি অংক,পাশে পেনসিল। জানালার ধারে দাঁড়িয়ে কোনো মা বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন। তাঁর সন্তান এখনো বাড়ি ফেরেনি। মুঠোফোনে কল করছেন, উত্তর পাচ্ছেন না।

‎

‎বুকের ভেতর অজানা আশঙ্কা নিয়ে নিজেকেই সান্ত্বনা দিচ্ছেন—এই তো আসবে, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও আটকে গেছে। কিন্তু সব অপেক্ষার শেষ বাড়ি ফেরা হয় না। কোনো কোনো মায়ের অপেক্ষা থেমে যায় হাসপাতালের করিডরে। কোনো বাবার পৃথিবী ভেঙ্গে পড়ে সন্তানের নিথর দেহের সামনে।

‎

‎আর কোনো পরিবারকে সারা জীবন বয়ে বেড়াতে হয় এমন এক শূন্যতা, যার কোনো পূর্ণচ্ছেদ নেই।এই দেশেই এমন কিশোর আছে, যার হাতে থাকার কথা বই, অথচ সেখানে উঠে আসছে ছুরি। যে বয়সে বন্ধুর সঙ্গে মাঠে খেলার কথা, সে বয়সে কেউ জড়িয়ে পড়ছে ছিনতাই, চাঁদাবাজি, সংঘর্ষ কিংবা হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে। আবার সেই সহিংসতার শিকার হচ্ছে তাদেরই বয়সী অন্য কোনো কিশোর—যারও ছিল একটি পরিবার, কিছু স্বপ্ন, আর বাড়ি ফেরার প্রতিশ্রুতি।

‎

‎আগামী একুশে বই মেলা-২০২৭ সামনে রেখে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা’র কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ছায়া বন্ড মুক্তদেশ প্রকাশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে।

‎

‎এ বিষয়ে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা বলেন, ‘আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার আমি আমাদের সমাজ ব্যবস্থার কিছু অপ্রিয় সত্য নিয়ে সাজিয়ে তুলেছি কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ছায়া বন্ড’। এটি মেলায় মুক্তদেশ প্রকাশন থেকে প্রকাশিত হবে। ছায়া বন্ড উপন্যাসটি পাঠকের মন জয় করতে সক্ষম হবে বলে বেশ আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category