• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি অগ্নিসংযোগে ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীনগরে বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

Lovelu / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৪৮নং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিমুর রেজা।

 

সহকারি শিক্ষক মোহাম্মদ আশফাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু মুসা, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সমাজসেবক আলহাজ্ব সফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিবলু, আবুল বাশার, নীলনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মোঃ কাউসার ও সমাজসেবক আলী আশরাফ।এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়া আক্তার।

 

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তাদের এই পথচলায় শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর, সফল ও কল্যাণময় হওয়ার কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category