• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

৬ বছরেও সাংবাদিক শিমুল হত্যার শুরু হয়নি বিচার কাজ

Lovelu / ১৮৬ Time View
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে সাংবাদিকরা জানান, শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরুই হয়নি।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারী শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সে সময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। সেইসাথে দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। আলোচিত হয়ে ওঠে এ ঘটনা। তখন থেকেই শাহজাদপুরের সাংবাদিকরা ধারাবাহিক ভাবে খুনিদের বিচার দাবীতে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শাহজাদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ ও শিমুলের পরিবারের সদস্যরা।

এদিন সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিহত সাংবাদিক শিমুলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাব থেকে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, সংস্কৃতিকর্মী এবং নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্বজনদের নিয়ে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম, কল্যাণ ভৌমিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরু হয়নি। এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটন, ওমর ফারুক, শামছুর রহমান শিশির, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, জেলহক হোসাইন, আব্দুল কদ্দুস, শাফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী, আরিফুল ইসলাম, মিলন মাহফুজ, জাহিদ হাসান, মীর্জা হুমায়ন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category