• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

২ বছরের সাজার ভয়ে ৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

Lovelu / ৩৫৫ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছর এবং অপর একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী রোকনুদ্দৌলা (৩৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতার ওই সাজাপ্রাপ্ত অাসামী কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

রবিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এতথ্য নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।

ওসি জানান, শনিবার (২২ জুলাই) বিকেলে ঢাকায় পৌঁছায় রৌমারী থানা পুলিশের একটি দল। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ওইদিন দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে সাজাপ্রাপ্ত অাসামী রোকনুদ্দৌলাকে গ্রেফতার করে। পরের দিন রবিবার (২৩ জুলাই) আসামিকে রৌমারী থানায় নিয়ে অাসে। গ্রেফতার রোকনুদ্দৌলা ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছর এবং ২০২২ সালের অপর একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক ছিল।

(ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘ঢাকা থেকে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি রোকনুদ্দৌলাকে রবিবার কোর্টে পাঠানো হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category