• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

হাইমচরে বীর মুক্তিযোদ্ধা জয়দল আখনের জানাযায় হাজারো মানুষের ঢল

Lovelu / ৩৬৬ Time View
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ
হাইমচরে হাজারো মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়দল হোসেন আখনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা পূূর্বে উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল ও হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ বীর মুক্তি যোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।  এসময় মরহুম বীর মুক্তি যোদ্ধার স্মরনে এক মিনিট নিরবতা পালণ করা হয়। 
১৬ সেপ্টম্বর শুক্রবার বাদ জুমা নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।  জানাযা ও  গার্ড অব অনার শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
পারিবারিক সূত্রে জানাজায়, বীর মুক্তি যোদ্ধা জয়দল হোসেন আখন দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে অসুস্থ্য অবস্থায় ছিলেন। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ১ স্ত্রী,  ২ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তাঁর এ মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category