• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

হাইমচরে জাটকা ভর্তি পিকাপসহ ২ জন আটক

Lovelu / ৩৪২ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ

হাইমচরে জাটকা ভর্তি একটি পিকাপসহ ২ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। ২৫ মার্চ রাত ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই পলাশ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জাটকা ভর্তি পিকাপসহ ২জনকে আটক করেন।

হাইমচর থানা সূত্রে জানাজায়, জাটকা ভর্তি একটি পিকাপসহ চরবংশি এলাকার আব্দুর রাজ্জাক মাঝির ছেলে আনোয়ার মাঝি (৪২) ও চরভৈরবীর জালিয়ারচর এলাকার রেহান উদ্দিন প্রধানীয়ার ছেলে মো. জসীম প্রধানীয়া (৩২)কে সাবু মাষ্টারের মোড় থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত পিকাপটিতে ১৫ টি প্লাস্টিকের ড্রামের মধ্যে ৪ শত কেজি জাটকা ছিল। জব্দকৃত ঝাটকা ধ্বংশ করে দেয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ২৫ মার্চ রাত্রিকালে হাইমচর থানায় চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষন অভিযানে চেক পোস্ট ডিউটি করা কালে হাইমচর থানা পুলিশ জাটকা বহনকারি একটি পিকাপসহ ২জনকে আটক করেছে। আটককৃদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। জব্দকৃত মাছ উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ধ্বংশ করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category