• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালো ব্র্যাক কর্মকর্তা

Lovelu / ৩৫২ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় ব্র্যাক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৫ মার্চ) সকাল সোয়া দশটার দিকে নালিতাবাড়ি-শেরপুর মহাসড়কের নলজোরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের জামান সরকারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর তিনআনী শাখায় প্রগতি প্রকল্পে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলযোগে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের নলজোরা বাজার অতিক্রম করে নালিতাবাড়ীর দিকে আসছিলেন। এসময় রং সাইডে আসা বাইসাইকেল আরোহী কিশোরকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। একই সময়ে অন্য পাশে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category