• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

সড়ক দুর্ঘটনায় বিজিবি’র হাবিলদার নিহত

Lovelu / ২৫১ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের নাছিরাবাদ এলাকায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিজিবি’র এক হাবিলদার নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত আরও চারজন আহতের খবর পাওয়া গেছে। নিহত হাবিলদার মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলার ভালুকার ভরাডোবা গ্রামের নইমুদ্দিনের ছেলে। সে নওগাঁ ১৬ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাটগামী সিএনজির সাথে অপরদিক আসা ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাবিলদার মোস্তাফিজারের মৃত্যু হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ওসমানপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category