• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন –শোভন

Lovelu / ২৩৪ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা কে বিজয়ী করতে হবে। সকল দ্বিধা দ্বন্ধ ভুলে ঐক্য বদ্ধ হওয়ার সময় এসেছে। তাই আসুন মাঠে ময়দানে পাড়া- মহল্লায় আমজনতার কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরি। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিজ জন্মভূমিতে বিভিন্ন সভা সমাবেশে এসব কথা বলেন।

স্বাধীনতার ও পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে আলোচনা সভা, উন্নয়ন কাজের উদ্বোধন ও মাস ব্যাপী ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমানুষের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ তুলে ধরে নৌকায় ভোট চাইছেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন। খেলাধুলা সহ নানা সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি নদী ভাঙ্গন রোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন করেন। কচাকাটা থানা দুধকুমার নদীর ভাঙ্গন রোধে জরুরী মেরামত কাজের উদ্বোধন করেন এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে কুড়িগ্রামের আমুল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর একটি চোখ সব সময় কুড়িগ্রামের মানুষের জন্য নজর রাখে। সোনাহাট স্থলবন্দর, সোনা হাট ব্রীজ,ফোরলেন রাস্তা, দুধকুমার নদীর খনন সহ বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। আমাদের এলাকার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা দুচোখ দিয়ে শেখ হাসিনার প্রতি তাকান, মায়া আর ভালবাসা দেখতে পাবেন। সহজ সরল ভাষায় সত্য ও বাস্তব কথা শুনার জন্য মানুষ পুলকিত। নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী মানুষের ভালবাসার কথা স্বীকার করে শোভন আরো বলেন, সত্যি সত্যি এ অঞ্চলের সাধারণ মানুষের ভালবাসায় আমি পুলকিত। এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিবেদিত থাকব আজীবন।

এসময় পুরুষ, শিশু কিশোর বয়োবৃদ্ধ সহ নুতুন প্রজন্মের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। শোভন ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নিজ এলাকার মানুষের সাথে মিশে যান আমজনতার নানান সংকটে পাশে থেকে সমাধান করে আসছে। করোনা,বন্যা,নদী ভাঙ্গন সহ সব সময় কুড়িগ্রামের মানুষের পাশে থাকায় সাধারণ মানুষের ভালবাসার বন্ধনে অটুট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category