• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিল

স্বতঃস্ফূর্ত  আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচার মুক্তঃ অ্যাড. ফজলুল হক সরকার হান্নান

Lovelu / ১১৬ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার(১৯ মার্চ-২০২৫) উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে সাংগঠনিক মতবিনিময় সভা, ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. ফজলুল হক সরকার হান্নান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ টিপু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এএসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তপাদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক শিমুল আহমেদ হিমেল, উপজেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ইমু প্রমূখ।

 

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নান তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে দেশের সকল কাঠামো। ছাত্র-জনতার আন্দোলন, তারেক রহমানের দিক নির্দেশনা ও সে মোতাবেক আমাদের স্বতঃস্ফূর্ত  আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত।

 

তিনি তার বক্তব্যে আরও বলেন, দেশে শৃঙ্খলা বজায়ে রেখে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে জনগণ বিএনপি’র দিকে তাকিয়ে আছে।তাই বিএনপি’র নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, দখলদারি বা কোন ধরনের উচ্ছৃংখলতা করে তাদের কোনক্রমেই ছাড় দেয়া হবে না। এমন কাউকে যদি কোন নেতা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category